ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে উগ্রবাদী রা নির্মমভাবে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে উগ্রবাদী রা নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও বর্বরোচিত।

উগ্রবাদী দের সংস্কৃতি আর কতকাল? ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানাচ্ছি।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় আজ রাতে ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ড আমাদের স্তম্ভিত করেছে। ধর্ম অবমাননার কথিত অভিযোগে দিপু চন্দ্র দাসকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মৃতদেহে আগুন ধরিয়ে দিয়েছে মুসলিম উগ্রবাদী রা।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের সন্তান। তিনি ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে ফেরার পথে একদল উম্মত্ত উগ্রবাদী হামলা করে তাকে হত্যা করে।

আমরা এই হামলার প্রতিবাদ জানাই। ধর্মের দোহাই দিয়ে এই ধরণের নৃশংসতা কোন শান্তির ধর্ম? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

একটি স্বাধীন দেশে এভাবে মানুষকে পুড়িয়ে মারা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

অন্যায় দেখে চুপ থাকা মানে অন্যায়কে সমর্থন করা। আসুন, এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াই।

 

https://bn.viewsbangladesh.com/youth-beaten-to-death-on-charges-of-insulting-religion-body-set-on-fire/

https://banglapost.co.uk/2025/12/89770/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *