ভূমিকা
জেফ ফ্রেজার রচিত “ফিলোসফি অন ট্রায়াল” একটি চিন্তা-উদ্দীপক বই যা দর্শনের মূল্যের মৌলিক প্রশ্নটি আমাদের সামনে হাজির করে। দার্শনিক ফ্রেজার এই বইতে এমন একটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছেন যে দর্শন হল এমন একটি শৃঙ্খলা যা শুধুমাত্র গ্রন্থ ও তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ এবং বাস্তব জগতে এর কোনো ব্যবহারিক মূল্য নেই! ফ্রেজার দর্শনের সমালোচকদের দ্বারা উত্থাপিত প্রধান যুক্তিগুলির রূপরেখা দিয়ে শুরু করেন, যেমন বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং, যিনি বলেছিলেন যে “দর্শন মৃত।” তারপরে তিনি এই সমালোচকদের দ্বারা করা বিভিন্ন দাবিগুলি পরীক্ষা করার জন্য এগিয়ে যান এবং যুক্তি দেন যে তারা আসলে দর্শন কী তা নিয়ে একটি ভুলের উপর ভিত্তি করে সিদ্ধান্তে এসেছেন। ফ্রেজারের মতে, দর্শন কেবল যুক্তি এবং যুক্তির একটি বিমূর্ত অনুশীলন নয়, বরং একটি ব্যবহারিক হাতিয়ার যা আমাদের চারপাশের বিশ্বের জটিলতাগুলিকে পর্যালোচনা করতে ব্যবহার করা যেতে পারে। তিনি যুক্তি দেন যে দর্শন আমাদেরকে আরও ভাল সিদ্ধান্ত নিতে, আরও পরিপূর্ণ জীবনযাপন করতে এবং আরও ন্যায্য ও ন্যায়সঙ্গত সমাজ তৈরি করতে সাহায্য করতে পারে।
ফ্রেজার দর্শনের ব্যবহারিক মূল্য বোঝাতে বিভিন্ন উদাহরণ ব্যবহার করেন। তিনি গণতন্ত্রের বিকাশে দর্শনের ভূমিকা, চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জড়িত নৈতিক বিবেচনা এবং জীবনের অর্থ ও উদ্দেশ্য অনুসন্ধানে দার্শনিক প্রতিফলনের গুরুত্ব পরীক্ষা করেন। “ফিলোসফি অন ট্রায়াল” এর অন্যতম শক্তি হল এর বোধগম্যতা। ফ্রেজার একটি স্পষ্ট এবং আকর্ষক নাটক লিখেছেন যা এমনকি জটিল দার্শনিক ধারণাগুলিকে বোঝা সহজ করে তোলে। তিনি পরিভাষা এবং দর্শনের জটিল ভাষা এড়িয়ে যান, এবং এর পরিবর্তে বাস্তব-বিশ্বের উদাহরণ এবং দার্শনিক ধারণার ব্যবহারিক প্রয়োগগুলিতে মনোনিবেশ করেন। নাটকটির আরেকটি শক্তি হল এর বিষয়বস্তু। ফ্রেজার দর্শনের ইতিহাস থেকে সমাজে দর্শনের ভূমিকা সম্পর্কে সমসাময়িক বিতর্ক পর্যন্ত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করেন। তিনি বিশ্লেষণাত্মক দর্শন, অস্তিত্ববাদ এবং বাস্তববাদ সহ বিভিন্ন দার্শনিক ধারা থেকে বিষয়গুলো বিশ্লেষণ করেন।
আধুনিক বিশ্বে দর্শন বা বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের ভূমিকায় আগ্রহী যে কেউ বইটি অবশ্যই পড়া উচিত। তাই সংশয় ডট কমের পাঠকদের উদ্দেশ্যে এই নাটকটির অনুবাদ দেয়া হলো। অনুবাদক মাসুম হাসান এই নাটকে লালন ফকিরকে যুক্ত করেছেন, যা নাটকটিকে একটি নতুন মাত্রা দিয়েছে।
চরিত্রলিপি/কুশীলব
- লেডি ফিলসোফি [দর্শন (নারী)]
- বিচারক সেইজ
- পেশকার
- রাষ্ট্রপক্ষের আইনজীবীঃ মি. কার্প, মি. ব্যাজ, মিস পাইক
- বিবাদী পক্ষের আইনজীবীঃ মিস হওক, মি.ঈগলস, মিস ফ্যালকন
- রেন ডেসকার্টেস (দেকার্তে উচ্চারণ প্রচলিত)
- উইলিয়াম শেক্সপীয়ার
- ফ্রেডরিখ নিটশে
- টমাস জেফারসন
- আলবার্ট আইনস্টাইন
- সক্রেটিস
- লালন
- টিভি রিপোর্টার
- রিপোর্টারের সহকারী
- ক্যামেরাম্যান
- মিসেস ওয়ার্ডস্মিথ
- নিটশের কুকুর
- চিয়ারলিডার/ রেফারি
প্রথম দৃশ্য (আদালত কক্ষ)
পেশকারঃ সবাই দাঁড়ান। [দর্শকদের চারদিকে তাকায়, দেখে যে অনেকেই দাড়ায়নি। এগিয়ে গিয়ে সবাইকে উঠে দাঁড়ানোর ইংগিত দেয়]
দাঁড়ান সবাই। আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। মহামান্য বিচারক সেইজ আজ বিচারকার্য পরিচালনা করবেন!!
[বিচারক সেইজ প্রবেশ করেন]
বিচারক সেইজঃ পেশকার, আপনি প্রথম মামলাটি শুরু করুন।
পেশকারঃ (গম্ভীর কিন্তু সাড়ম্বরপূর্ণ কন্ঠে) মহামান্য আদালতে এখন “মানুষ বনাম দর্শন” মামলাটির শুনানী শুরু হচ্ছে।
বিচারকঃ বিবাদীকে কাঠগড়ায় হাজির করা হোক।
[পেশকা্র লেডি ফিলোসফি(দর্শন) কে নিয়ে আসে। দর্শন লম্বা ঢিলেঢালা পোষাকে আবৃত এবং বড় ঘোমটা দেয়া। মুখ দেখা যায় না। দড়ির বেল্ট পরিহিত, সন্ত্রাসীদের আলখাল্লার মতো]
বিচারকঃ পেশকার, আপনি অভিযোগসমূহ পাঠ করুন ।
পেশকারঃ বিবাদীকে যেসব অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেগুলো হলো- সন্দেহজনক ঘোরাফেরা, ভবঘুরে মনোভাব এবং শান্তি বিনষ্ট। আর বিবাদীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো- তরুন প্রজন্মের মনোজগতকে কলুষিত করা।
বিচারকঃ বিবাদী, আপনার বিরুদ্ধে আনীত আভিযোগগুলো কী আপনি বুঝতে পারছেন?
[দর্শন মাথা ঝাঁকায় (হ্যাঁ বোধক)]
বিচারকঃ রাষ্ট্রপক্ষের মূখ্য উকিল মি. কার্প, আপনিই শুরু করুন।
মি. কার্পঃ উপস্থিত ভদ্রমহোদয় এবং ভদ্রমহিলাগণ, মহামান্য আদালত এই মর্মে প্রস্তাবনা করছে যে, নিঃস্বন্দেহে ফিলোসফি -মানে দর্শন হলো অর্থহীন কথামালার ফুলঝুরি যা ব্যক্তিজীবনে কারো কোনো কাজে লাগে না। অথচ, দর্শন প্রতিনিয়ত আমাদের ছাত্র-ছাত্রীদের মূল্যবান অধ্যয়নে বিভ্রান্তি ছড়াচ্ছে। দর্শনের সবচে’ বাজে দিকটা হলো সে ভ্রান্ত এবং ভয়ংকর সব ধ্যান-ধারনা দিয়ে ছাত্রদের মনকে কলুষিত করছে। ক্ষুদ্র মৌলকণা থেকে মহাবিস্ফোরণ পর্যন্ত বৈজ্ঞানিক জ্ঞানের যে অগ্রগতি ঘটেছে, তাতে দর্শনের মতো অসার ধ্যানমগ্নতার কি প্রয়োজন আছে? তার থাকার চেয়ে না থাকা ভালো নয় কী? ইন্টারনেটের কল্যাণে বিশ্বের সব তথ্য যখন দু’একটি ক্লিক করলেই পাওয়া যাচ্ছে, তাহলে কেনো মানুষ প্রশ্নের উত্তর পেতে নিজেকেই প্রশ্ন করবে? প্রাণীদের উপর বৈজ্ঞানিক নিরীক্ষণ আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে মিথ্যা প্রতিবাদ জানিয়ে কেনো আমরা সভ্যতার অগ্রগতিকে থামিয়ে দিচ্ছি? মহামান্য আদালত, এই মর্মে আমি আমার সহযোগী আইনজীবী মি. ব্যাজ এবং মিস পাইক এর পক্ষ থেকে আপনাদের কাছে জোরালো আবেদন জানাচ্ছি যে, যেহেতু দর্শন আমাদের সমাজ এবং সমাজের ভবিষ্যতের নিকট হুমকিস্বরূপ, তাই অতিবাস্তব এই বিষয়টি আমলে নেয়া হোক।
বিচারকঃ বিবাদীপক্ষের মূখ্য উকিল মিস ফ্যালকন, আপনি কিছু বলুন।
মিস ফ্যালকনঃ মহামান্য, আমার বেশী কিছু বলার নেই।(দর্শকদের দিকে ঘুরে) জুরির ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমরা বিবাদীপক্ষের আইনজীবী মি. ঈগলস, মিস হওক এবং আমি মিস ফ্যালকন প্রস্তাবনা করছি- এই মামলার সাক্ষীরা কথা বলুক আর কার্যবিধি স্বাভাবিকভাবেই এগিয়ে যাক। আমি নিশ্চিত, বিচারকগণ নিজেরাই বুঝে যাবেন- আমাদের মক্কেল দর্শনকে নিতান্তই ভুলক্রমে অভিযুক্ত করা হয়েছে। আমরা মনে করি, বর্তমান সমাজের একমাত্র ভয়াবহ বিপদ হচ্ছে দর্শনের উপদেশকে অবজ্ঞা করা। কারন, পৃথিবী এখন যেসব চ্যালেঞ্জের এর মুখোমুখি, সেগুলোর সমাধানে কে এগিয়ে আসবে যদি মানুষের দার্শনিক যুক্তি আর দর্শনগত বিচারবুদ্ধি না থাকে?
বিচারকঃ মি কার্প, প্রথম সাক্ষীকে আদালতে হাজির করুন।
মি কার্পঃ মহামান্য, এই মামলার প্রথম সাক্ষী রেন ডেসকার্টেস।
বিচারকঃ পেশকার, রেন ডেসকার্টেসকে ডাকুন।
পেশকারঃ সাক্ষী রেন ডেসকার্টেস হাজির….। রেন ডেসকার্টেস, জন্ম ১৫৯৬।
[রেন ডেসকার্টেস অভিবাদন দিতে দিতে প্রবেশ করে]
ডেসকার্টেসঃ প্লিজ……আমার নামের উচ্চারণ রেন নয়, ররররেন।
পেশকারঃ আচ্ছা, তো মি ররররেন, আপনার হাত তুলুন আর বলুন-“যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না”।
ডেসকার্টেসঃ কিন্তু আমি তো সবসময় তা-ই করি!
বিচারকঃ মি. কার্প, সাক্ষ্য গ্রহণ করুন ।
মি. কার্পঃ Rrrrrr…. Rrrrrr…..(কাশি) উহ! মি. ডেসকার্টেস, আপনার পেশা?
ডেসকার্টেসঃ বিশিষ্ট গণিতবিদ…….এবং দার্শনিক ।
মি. কার্পঃ অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আপনি কী একবার বলেছিলেন-“আমি ভাবি, অতএব সেই ভাবনাটাই আমি?”
ডেসকার্টেসঃ হ্যাঁ বলেছিলাম। মনে হয় একবার না, অনেকবারই বলেছি।
মি. কার্পঃ আসলে আপনার বাণীগুলোর মধ্যে এই ছোট্ট বাক্যটাই সবচেয়ে জনপ্রিয়। আমরা কী ধরে নিতে পারি যে বাক্যটি পশ্চিমা বিশ্বের দর্শন জগতের সবচেয়ে বিখ্যাতগুলোর একটা?
ডেসকার্টেসঃ [হাস্যোজ্জ্বল, কাধ ঝাকিয়ে আংগুল দিয়ে কোটের অংশ ব্রাশ করে] হ্যাঁ, আমার মনে হয় আপনি এটা ভাবতে পারেন।
মি. কার্পঃ আ হা……তাহলে আপনি এটা স্বীকার করছেন?
ডেসঃ হ্যাঁ, অবশ্যই !(কিছুটা বিভ্রান্ত এবং উদ্বিগ্ন মনে হয়)
মি. কার্পঃ মি. ডেসকার্টেস, মানে… সত্যিই কী ব্যাপারটা এমন যে, আমি যা ভাবি, আমি তা-ই? এই কথাটার মধ্যে গভীর কি দর্শন আছে? সত্যিই কী এটা পৃথিবী কাঁপানো কোনো দার্শনিক চিন্তা? কথাটা কী এমন বোঝায় না –যদি কোনো চিন্তা তৈরি হয়, তবে অবশ্যই একজন চিন্তাবিদও আছেন? আপনারা যেসব দার্শনিক তত্ত্ব পছন্দ করেন এটা তো সেরকম কল্পনাসমৃদ্ধ কোনো মহান বাণী নয়। “আমি ভাবি”-এই কথাটার মধ্যেই তো আমিময় জগতের সুপ্তবীজ নিহিত আছে। সুতরাং “আমি তা-ই”- এই অংশটা কী অতিরঞ্জন নয়? তাহলে তো এমন কথাও বলা যায় যে- “আমি নেই, এবং তবুও আমি ভাবি”!
ডেসকার্টেসঃ স্যার, আমি দুঃখিত কারন, আপনি আমার আসল পয়েন্টটাই মিস করেছেন।
কার্পঃ ওহ নো…… আমার তা মনে হয় না। আমি বলতে চাই- আসলে এখানে আর কোনো পয়েন্ট-ই নেই। কথাটা পুরোপুরি নিরর্থক এবং তুচ্ছ। আপনি বিচারকমহলের কাছে এটাই নিশ্চিত করেছেন যে, দর্শন হলো ইঁদুরের গর্তকে পর্বতে পরিণত করার বিদ্যা। আপনারা দার্শনিকরা সরল কোনো বিষয়কে চমৎকার জটিলতার দিকে নিয়ে যেতে পারেন।
মহামান্য, আমার আর কোনো প্রশ্ন নেই।
বিচারকঃ মিস ফ্যালকন, আপনি কী এর বিরুদ্ধে সাক্ষীকে কিছু জিজ্ঞেস করবেন?
মিস ফ্যালকনঃ জ্বী, মহামান্য। এটা আমার সৌভাগ্য। মি ডেসকার্টেস, একটু আগে আপনি বলেছেন “আমি ভাবি এবং আমি তাই”-বাক্যটি মানুষ ভুল বুঝতে পারে। তাই আপনি কী আরেকটু ব্যাখ্যা করবেন?
ডেসকার্টেসঃ হ্যাঁ। দেখুন, কিছু সরল প্রশ্নের মাধ্যমে আমি মানুষের বোঝা-না বোঝার ক্ষমতাটা ধরতে চেষ্টা করেছি। যেমন- সত্য হিসেবে আমি কি জানি? বাস্তব জগত কি? তখনি আমি বুঝলাম আমাদের ইন্দ্রিয়গুলো অবিরত ভুল পথে চলে। আমরা কিছু একটা দেখি, অথচ জিনিসটা আসলে ঐ জায়গায় নেই; আবার অনেক সময় যা থাকে তা দেখতে পাই না। তাছাড়া আমরা স্বপ্নে যা দেখি, সেই সময়টা মনে হয় একেবারে বাস্তব অভিজ্ঞতা অন্ততপক্ষে না জাগা পর্যন্ত। সুতরাং আমি কিভাবে বুঝব যে ঠিক এই মুহূর্তে আমি স্বপ্নজগতে নেই? অথবা এমনওতো হতে পারে- এখানে উপস্থিত সভ্যগণ(বিচারক ও উকিলদের ইংগিত করে)সবাই স্বপ্নের দেশে হারিয়ে গেছে। তাই সত্যের খোঁজে আমি সবকিছুকেই সন্দেহ করছি। আর আমি নিজেকে জিজ্ঞেস করছি- কোন ব্যাপারটা আমি নিঃস্বন্দেহে বিশ্বাস করতে পারি? একটাই জবাব পেলাম, আর তা হলো- একমাত্র আমার নিজের অস্তিত্ব।
মিস ফ্যালকনঃ মি. ডেসকার্টেস, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছুটা সন্দেহবাদী!!
ডেসকার্টেসঃ একজ্যাক্টলি! আমি বিশ্বাস করি- প্রত্যেকটা মানুষকেই শুরু করতে হবে আমাদের তথাকথিত সত্যগুলোকে প্রশ্ন করার মাধ্যমে। নতুবা, অতীতের ভুলগুলোর জন্য প্রতিনিয়ত মূল্য দিতে হবে।
মিস ফ্যালকনঃ হ্যাঁ, আমার মনে হয় বিচারকদের কেউ কেউ ইতোমধ্যে নিজেকেই সন্দেহ করছেন যে তারা সত্যিই এখন স্বপ্নজগতে আছেন কি না!!
ডেসকার্টেসঃ সেই সত্য সম্ভাবনার ব্যাপারে তারা যুক্তিসংগত বিবেচনা করুক- আমি তা-ই চাই।
পেশকারঃ (স্বগতোক্তি) এটা কেমন কেমন জানি… রহস্যময় লাগছে…
মিস ফ্যালকনঃ আসলেই তাই। আচ্ছা মি. ডেসকার্টেস, আপনাকে তো শুধু আধুনিক দর্শনের জনকই বলা হয় না, বিশ্লেষণমূলক জ্যামিতির জনকও বলা হয়। কারন, আপনি জ্যামিতির Cartesian Coordinate System develop করেছেন। আপনার এই পদ্ধতির ফলে সরলরেখা আর বক্ররেখার সমতা এসেছে। তবে অনেকেই মনে করেন- আপনার এই তত্ত্ব ছাড়া নিউটন হয়তো ক্যালকুলাস উদ্ভাবন করতে পারতো না। এটা কী সত্য নয়?
ডেসকার্টেসঃ হ্যাঁ, স-ব সত্য। যদিও আমার ধারণা হাইস্কুলের কিছু কিছু ছাত্র মনে করে- আমি যদি বিশ্লেষনমূলক জ্যামিতি উদ্ভাবন না করতাম তবে তাদের জন্য বেশ ভালো হতো।
মিস ফ্যালকনঃ সয়ার আসলেই আপনি জিনিয়াস…এটা সন্দেহ করার কোনো অবকাশ নেই।
ডেসকার্টেসঃ না; আমি মানতে পারলাম না।
মিস ফ্যালকনঃ এখন আমি অন্য একটি বিষয় জানতে চাই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়তো আপনি আইনজীবী হতে চেয়েছিলেন; সেজন্য প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু কি এমন হলো যে আপনি আজ আইনজীবী হিসেবে আমাদের মাঝে নেই? বরং এসেছেন সাক্ষী হয়ে?
ডেসকার্টেসঃ আসলে, “বৈজ্ঞানিক সত্য অন্বেষণ এবং কারণ অনুসন্ধানের সঠিক উপায়” এই নামে তখন আমি একটি নিবন্ধ লিখেছিলাম এবং তারপরই আমি আইনশাস্ত্রকে বিদায় জানালাম।(একটি বই হাতে নেয়, পৃষ্ঠা উল্টায়…) তারপর… নিজের অভ্যন্তরে আর পৃথিবী্র বিখ্যাত বইগুলো ছাড়া অন্য কোথাও জ্ঞানের আনুসন্ধান করবনা বলে মনস্থির করলাম। যুবক বয়সের বাকী অংশ কাটলো ভিন্নভাবে- ভ্রমন করলাম, সেনাবাহিনীতে গেলাম, কোর্টে গেলাম, বহুরূপী ঢং আর বিভিন্ন স্ট্যাটাসের মানুষের সাথে মিশলাম- সব মিলিয়ে আমার বিচিত্র অভিজ্ঞতা হলো- তাই নিজেকে সম্পূর্ণরূপে নিয়তির হাতে ছেড়ে দিলাম। সবসময়ই, সামনে যা এলো তা থেকেই জ্ঞান আহরণ করলাম। (বইটি বন্ধ করে)
তারপরও… যদি আমি দূর্ভাগ্যক্রমে আইনজীবী হয়েই যেতাম, তবে আজ আপনার পাশে দাঁড়িয়ে অবশ্যই ‘দর্শন’ এর পক্ষেই লড়তাম। আমি আপনার সফলতা কামনা করি কারন, আমি বিশ্বাস করি…… ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখনো দর্শনের প্রজ্ঞা আর তত্ত্বাবধান খুবই দরকার।
আমার আর কোনো প্রশ্ন নেই, মহামান্য।
বিচারকঃ ধন্যবাদ মি. ডেসকার্টেস, আপনি আসতে পারেন।
[ডেসকার্টেস চলে যায়]
বিচারকঃ আদালত এখন পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে।
মি ব্যাজঃ জ্বী, মহামান্য।
বিচারকঃ জনাব ব্যাজ, সাক্ষী হিসেবে এবার কে আসছে?
মি ব্যাজঃ বিচারকার্যে এখন সাক্ষ্য দেবেন উইলিয়াম শেক্সপিয়ার!
বিচারকঃ উইলিয়াম শেক্সপিয়ার কে ডাকুন।
পেশকারঃ উইলিয়াম শেক্সপিয়ার, জন্ম ১৫৬৪।
[শেক্সপিয়ার অভিবাদন দিয়ে প্রবেশ করে]
পেশকারঃ জনাব শেক্সপিয়ার, অনুগ্রহ করে বলুন… “যাহা বলিব………………………না”।
শেক্সপিয়ার: অবশ্যই (বিচক্ষণ স্বরে) কারণ, শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হবেই!
মি ব্যাজঃ জনাব শেক্সপিয়ার, আপনার পেশা কি?
শেক্সপিয়ার: কবি এবং নাট্যকার।
মি ব্যাজঃ আপনি তো অনেকগুলো নাটক লিখেছেন, তাই না?
শেক্সপিয়ার: হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া নাটকগুলো সহ মোট ৪৫ টা। অধিকাংশই কমেডি !!
মি ব্যাজঃ তবে আমি আপনার Tragedy গুলোর খুব ভক্ত। অনেক বছর ধরেই আপনার Tragic নাটকগুলো খুব ভালো চলছে যদিও প্রধান চরিত্রের দুঃখজনক পরিণতির মধ্য দিয়ে সেগুলো শেষ হয়েছে। ব্যাপারটা কেমন যেন, তাই না?
শেক্সপিয়ার: লোকজন আসলে অশ্রুবিলাস ভালোবাসে!
মি ব্যাজঃ জনাব শেক্সপিয়ার, আমরা ইংরেজি সাহিত্যের সবচেয়ে অন্ধকার এবং যন্ত্রণাময় মুহূর্তগুলোর কথা বলতে চাই। যেমন (নোটবুকের দিকে তাকিয়ে) ম্যাকবেথ এর কথাই ধরুন- আপনার কী মনে আছে, ম্যাকবেথ নাটকের ৫ম অঙ্কের ৫ম দৃশ্যে কি ঘটেছিলো?
শেক্সপিয়ার: অবশ্যই মনে আছে। সিংহাসন লাভের আশায় ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করলো। তখনি সে শুনল- তার স্ত্রী লেডি ম্যাকবেথ আত্নহত্যা করেছে আর রাজপ্রাসাদও শীঘ্রই দখল হতে যাচ্ছে।
মি ব্যাজঃ ম্যাকবেথের স্বগতোক্তিগুলো কী আপনার মনে পড়ে?
শেক্সপিয়ার: হ্যাঁ… “আজ পার হয়ে আগামীকাল, আগামীকাল, তারপর আগামী দিন; এভাবেই আমাদের জীবন নির্ধারিত সময়ের গন্ডি পার হয়ে ধীরে ধীরে এগিয়ে চলে। এক একটি দিন অতিক্রান্ত হয়, আর আমরা মৃত্যুর কাছাকাছি যেতে থাকি। আমাদের পার হয়ে আসা আঁধার অতীত অলৌকিক প্রদীপ হাতে অবোধ মানুষকে নিয়ে যায় মৃত্যুকূপের দিকে। নিভে যাও, নিভে যাও হে ক্ষণিকের প্রদীপশিখা; এ জীবন তো এক চলমান ছায়া কিংবা কোনো এক অসহায় অভিনেতা- জীবনমঞ্চে যে ক্ষণিকের জন্য সদর্পে পদচারনা করে; তারপর চিরতরে চলে যায় যবনিকার আড়ালে। আসলে জীবন কোনো এক নির্বোধের বর্ণিত কাল্পনিক কাহিনী, অসার বাক্যজালের অর্থহীন প্রলাপমাত্র।”
মি ব্যাজঃ জনাব শেক্সপিয়ার, অনেক কিছু পাওয়ার পরও মনে হচ্ছে, ম্যাকবেথ যেন বলছে- জীবন নিরর্থক এবং অতীত আমাদের কিছুই শেখাতে পারেনি। সবকিছুতেই কেমন শূণ্যতা। আমি বলতে চাই- তাহলে দর্শনের উজ্জ্বল আলো কোথায়, যে আলো গভীর জ্ঞান আর উন্নত জীবনের পথ দেখায়? এর বদলে এমন মনে হচ্ছে- আমরা যেন সবাই গাধা; কেবলি ধূসর মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।
শেক্সপিয়ার: হুম……আসলে ম্যাকবেথের তখন খুব দুর্দিন যাচ্ছিলো !
মি ব্যাজঃ তবুও… এমন মনে হয় যেন ম্যাকবেথের পার্থিব জগত ধ্বংসবাদকে সমর্থন করে।
মিস ফ্যালকনঃ অবজেকশন, মহামান্য! এটা নিতান্তই একটা নাটক। [শেক্সপিয়ারকে ইংগিত করে] এখানে আমি দর্শনজগতের কিছুই খুঁজে পাচ্ছি না।
মি ব্যাজঃ [ধীরে ধীরে] মহামান্য, আমাকে আরো প্রশ্ন করার সুযোগ দেয়া হোক, নিশ্চই এর প্রাসংগিকতা খুঁজে পাওয়া যাবে।
বিচারকঃ অবজেকশন ওভাররুলড! Proceed on জনাব ব্যাজ.
মি ব্যাজঃ যা বলছি্লাম… ম্যাকবেথের পার্থিব জগত ধ্বংসবাদের দিকে ধাবমান। আসলে দর্শন এই কাজটাই করে, অর্থাৎ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ম্যাকবেথের ঐ সংলাপগুলোর চেয়ে অধিক অলংকারপূর্ণ, সুতীব্র আর অধিক পীড়নকারী কোনো বাক্য পুরো পশ্চিমা সাহিত্যের আর কোথাও নেই। [থামে……এগিয়ে যায়…… আবার থামে……সাক্ষীর কাছে যায়] জনাব শেক্সপিয়ার, আপনি নিশ্চই আপনার লেখা আরেকটি নাটকের [নোটবুকের দিকে তাকিয়ে] কথা মনে করতে পারবেন- আর তা হলো The Tragedy of Hamlet.
শেক্সপিয়ার: হ্যাঁ, এখনো বিখ্যাত……Globe Theatre এই নাটকটি প্রদর্শন করে।
মি ব্যাজঃ ঠিক আছে, আপনি কী এখন বলতে পারবেন হ্যামলেট নাটকের ১ম অঙ্কের শেষ দৃশ্যে কি ঘটেছিলো?
শেক্সপিয়ার: অবশ্যই। ঐ দৃশ্যে হ্যামলেট তার সদ্যমৃত পিতার প্রেতাত্নার সাথে কথা বলে জানতে পারে- তার চাচাই তার বাবার আসল খুনী। অথচ হত্যাকারী হ্যামলেটের মা’কে বিয়ে করে সিংহাসন দখল করলো। হ্যামলেট চেয়েছিলো তার বন্ধু হোরেশিও যেন ভূত দেখার ঘটনাটা কাউকে না বলে।
মি ব্যাজঃ ঘটনা জেনে হোরেশিও যখন বিস্মিত হলো, হ্যামলেট তখন কি বলেছিলো?
শেক্সপিয়ার: বলল- “হোরাশিও, তোমার দার্শনিক হৃদয়ে যেসব কল্পনা বিদ্যমান, তার চেয়ে আনেক বেশি কিছু ঘটে স্বর্গে আর এই পৃথিবীতে ।”
মি ব্যাজঃ সে কী ঐ দর্শনের কথা বলেছিলো যা তারা দু’জন Wittenberg University তে একসাথে পড়েছিলো?
শেক্সপিয়ার: জ্বী, it’s right.
মি ব্যাজঃ এটা তো দর্শনের কোনো আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় নয়, তাই না? বলুন তো, যখন আপনি জানলেন আপনার বাবা খুন হয়েছে, আর আপনার মা সেই খুনীর সাথে একই বিছানায় ঘুমোচ্ছে- তখন দর্শনের কি মূল্য আছে? যখন আমাদের জগতসংসার আমাদেরই চোখের সামনে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন বসে বসে কল্পনা করা নির্বিকার থাকা ভয়ানক নয় কী?
শেক্সপিয়ার: বুঝতে পারছি… হ্যামলেটের ঐ মুহূর্তের মানসিক আবেগ আপনি যথার্থই ধরতে পেরেছেন!
মি ব্যাজঃ ধন্যবাদ আপনাকে, জনাব শেক্সপিয়ার। আর কোন প্রশ্ন নেই, মহামান্য।
বিচারকঃ মি ঈগলস, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করুন।
ঈগলস জনাব শেক্সপিয়ার, আপনি কী ভূত বিশ্বাস করেন?
শেক্সপিয়ার: আমি? না………!
ঈগলসঃ (মুখটিপে হাসি) আমারতো তা মনে হয় না। বলুন, আপনি কী বোদিউস নামের কাউকে চেনেন?
শেক্সপিয়ার: অবশ্যই। তিনি রোমান সিনেটর ছিলেন। রোমান সাম্রাজ্যের পতনের পর তার মৃত্যুদন্ড হয়। সম্ভবত, তিনিই ছিলেন বিশ্বের মহান দার্শনিকদের মধ্যে প্রাচীন যুগের সর্বশেষজন, আর মধ্যযুগের প্রথমজন।
ঈগলসঃ আপনি জানেন, কারাগারে মৃত্যুর প্রতীক্ষা করতে করতে বোদিউস কি লিখেছিলো?
শেক্সপিয়ার: হ্যাঁ, সে লিখেছিলো The Consolation of Philosophy- অর্থাৎ দর্শনের সান্ত্বনা। এটা লেখা হয়েছিলো বোদিউস আর লেডি ফিলসোফি’র মধ্যে কথোপকথন আকারে। আসলে বোদিউসের চরম হতাশার সময় লেডি ফিলসোফি তাকে একটু শান্তির পরশ দেয়ার চেষ্টা করেছিলো।
[লেডি ফিলসোফি ধীরে ধীরে সামনে আসে, মাথা নোয়ায়, পেশকার তাকে সাপোর্ট করে, সান্ত্বনা দেয়। একটি রুমাল হাতে দেয়; তখন লেডি ফিলসোফি রুমালের মধ্যে জোরে জোরে শব্দ করে নাক ঝাড়ে। রুমালটা তাকে ফেরত দেয়, কিন্তু পেশকার সজোরে প্রত্যাখ্যান করে]
বিচারকঃ বিবাদী কিছু বলতে চান?
[লেডি ফিলসোফি না বোধক মাথা নাড়ে এবং হাত তুলে বোঝায় যে সে ঠিক আছে]
বিচারকঃ Proceed on জনাব Eagles।
ঈগলসঃ জনাব শেক্সপিয়ার, আপনি বলছিলেন যে দর্শনের সান্ত্বনা লেখাটিতে লেডি ফিলসোফি বোদিউসের চরম হতাশার সময় তার পাশে দাঁড়ায়।
শেক্সপিয়ার: হ্যাঁ।
ঈগলসঃ ঐ লেখাটির একটি অংশ ঘটনাক্রমে আমার কাছে আছে। বোদিউস এবং লেডি ফিলসোফি’র মধ্যে কথোপকথন। দয়া করে কি আপনি এটা আমাদের পড়ে শোনাবেন?
শেক্সপিয়ার: (পাঠ করে) “আমার বিশ্বাস- ইতিহাস একটা চাকার মতো। চাকাটা বলছে- গতিশীলতা আমার নিত্যসঙ্গী। আপনারা আমার স্পোকগুলোর উপর উঠে দাঁড়ান; কিন্তু ঘূর্ণনের ফলে ছিটকে পড়লে আমাকে দোষ দেবেন না। সুন্দর সময়গুলো হারিয়ে যায়, খারাপ মুহূর্তগুলোও টিকে থাকে না। ভাগ্যের চিরন্তন পরিবর্তনই আমাদের ট্র্যাজেডি। একই সাথে এটা আমাদের প্রত্যাশারও জায়গা। তবে কি সর্বোত্তম সময়ের মতোই নিষ্ঠুরতম সময়ও প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে?”
মি ঈগলসঃ হা হা হা…… বোদিউস দুর্ভাগ্যের চরম শিখরে, আর তখন দর্শন তাকে শোনাল প্রত্যাশার মধুর বাণী !!¬
শেক্সপিয়ার: হ্যাঁ, আসলে ঐ সিনেটর সম্ভবত হ্যামলেটের তুলনায় কিছুটা বয়স্ক এবং বেশি বিজ্ঞ ছিলো।
(চিন্তা করে) হুমম… ম্যাচিওর্ড বোদিউসকে নিয়ে আমার একটি নাটক লেখা উচিত।
ঈগলসঃ আর কোন প্রশ্ন নেই, মহামান্য।
বিচারকঃ ধন্যবাদ জনাব শেক্সপিয়ার, আপনি যেতে পারেন।
[শেক্সপিয়ার চলে যায় ]
বিচারকঃ রাষ্ট্রপক্ষের আর কোনো সাক্ষী আছে?
[মিস পাইক এগিয়ে আসে]
পাইকঃ জ্বী, মহামান্য।
বিচারকঃ ঠিক আছে, পরবর্তী সাক্ষীকে ডাকুন।
পাইকঃ আমাদের শেষ সাক্ষী- ফ্রেডরিক নিটশে।
বিচারকঃ ফ্রেডরিক নিটশেকে হাজির করা হোক।
পেশকারঃ ফ্রেডরিক নিটশে, জন্ম ১৮৪৪
[ফ্রেডরিক নিটশে সদর্পে প্রবেশ করে এবং অভদ্রের মতো নিজের ক্যাপটা বিচারকের দিকে নাড়তে থাকে]
পেশকারঃ মি. নিটশে, প্লিজ হাত তুলে শপথ করুন- “যাহা বলিব সত্য বলিব……………না”
নিটশেঃ [অতি উৎসাহ নিয়ে, অনেকটা উন্মাদের মতো] হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ!!
পাইকঃ মি নিটশে, আপনি তো অনেকগুলো বই লিখেছেন, তাই না?
নিটশেঃ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ সব বই। যেমনঃ Beyond Good & Evil, Human, All Too Human, ওহ-আমার প্রিয় লেখাগুলো হলো- Twilight of the Idols, (বিচারকের হাতুড়ি নিয়ে নেয় আর জোরে জোরে বলতে থাকে) How to Philosophize with A Hammer!(বিচারকের টেবিলে হাতুড়ি দিয়ে আঘাত করে যেন কাল্পনিকভাবে করছে। পেশকার দৌড়ে এসে থামায়, হাতুড়ি কেড়ে নেয়।)(নিটশে বলতে থাকে তবে খুব শান্তভাবে) আসলে এগুলো আমার অনেক লেখার মধ্যে অল্প কয়েকটা।
পাইকঃ আচ্ছা মি নিটশে, আপনি কী কখনো লিখেছিলেন যে- “ঈশ্বর মারা গেছে”?
নিটশেঃ হ্যাঁ, লিখেছিলাম আর ঈশ্বর এই কথার প্রতিউত্তরও করেছিলেন! তিনি দাবী করলেন “নিটশে মারা গেছে”। কিন্তু আপনারা দেখুন (আনন্দসহ) আমি এখানেই আছি।
পাইকঃ মি নিটশে, আপনার দাম্ভিক আচরনে সত্যিই আমরা আতঙ্কিত। দেখুন এটা একটা সিরিয়াস ব্যাপার। কোনো ধরণের প্রমাণ ছাড়াই আপনি কিভাবে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেন? “ঈশ্বর মারা গেছে”-এই কথাটি অনুভূতিপ্রবল তরুনদের মনে কতটা প্রভাব ফেলতে পারে তা আপনি একবারও ভাবেননি। ঈশ্বর যাদের কাছে একমাত্র আশার আলো, পথপ্রদর্শক এবং অর্থবহ কেউ একজন, সেইসব লক্ষ কোটি মানব মনের কতটা ক্ষতি হতে পারে তা-ও আপনি ভাবেন নি।
নিটশেঃ আশা? অর্থবহ?? হ্যাঁ, ‘আশা’ এবং ‘অর্থবহ’- এই দু’টিকেই তো আমি উদ্ধারের চেষ্টা করেছি! আমি লিখলাম ‘ঈশ্বর মারা গেছে’-এখানে তো আমি ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করিনি। আসলে আমি ঈশ্বরকে হারানোর ব্যথায় অনুতাপ করছিলাম। সেটা কখন জানেন? ডারউইনের বিবর্তনবাদ এবং আলোকিতকরন বিপ্লবের পর। আমি শুধু লক্ষ করছিলাম তখনকার দার্শনিকদের মধ্যে কার কার কথা সত্য হতে পারে। তখন গোটা ইউরোপ জুড়েই চিন্তাশীলতা এবং মূল্যবোধের শূণ্যতা। আমার সারাজীবনের সংগ্রাম ছিলো- মানবজাতি যেনো তাদের মূল্যবোধ ফিরে পায়, তারা যাতে নিয়তিকে আলিঙ্গন করতে পারে মর্যাদা এবং সাহসের সাথে। আমি আরও চেয়েছি- মানুষ নিজেই নিজেকে অতিক্রম করুক।
পাইকঃ নিজকে অতিক্রম! আপনি কী তাদের সাহসিকতার কথা বলছেন? (সমর্থন না করে) কতটা অহংকারী আর দাম্ভিক হলে মানুষ নিজেকে অতিক্রম করার মতো স্পর্ধা দেখাতে পারে! তেমন Superhuman এর কথা ভাবতে পারে যারা সভ্য সমাজের প্রথা এবং আইনকানুনের ঊর্ধে!!
নিটশেঃ আপনাদের স্নরণ করিয়ে দেই- একটি সমাজ সবসময়ই অবক্ষয়ের পথে হাঁটে। আসলে আমি ধ্বংসবাদের কথা বলিনি; বলেছি ম্যাকবেথের মতো বীরের ধ্বংসের পুরো উল্টা কথা।
পাইকঃ(বিরক্তিসহ) আর কোন প্রশ্ন নেই, মহামান্য।
বিচারকঃ বিবাদী পক্ষ কি কিছু বলবেন?
মিস হওকঃ আমরা তো বলবই, মহামান্য!
বিচারকঃ Okay, please proceed মিস হওক.
Hawke: মি নিটশে, আপনার একটা লেখা আছে- The Joyful Wisdom মানে “আনন্দময় জ্ঞান”। ওটার একটা অংশ এখন আমার হাতে। দেখুনতো এটি আপনার লেখা কি না… (নিটশে ভালোভাবে দেখে )
নিটশেঃ হ্যাঁ, এটা আমারই লেখা।
হওকঃ লেখাটা আমাদের একটু পড়ে শোনাবেন?
নিটশেঃ (পড়তে শুরু করে) “তোমরা কী সেই পাগল লোকটিকে চেন যে একবার দৌড়াতে দৌড়াতে একটা বাজারে এলো আর একটানা বলে যাচ্ছিলো ‘আমি ঈশ্বরকে খুঁজছি, আমি ঈশ্বরকে খুঁজছি’। সেখানে অনেকেই ছিলো যারা ছিলো নাস্তিক। সুতরাং তারা খুব মজা পাচ্ছিলো। একজন বললো ‘ঈশ্বরকে কেন খুঁজছেন, তিনি কী হারিয়ে গেছেন? তিনি কী আমাদের ভয়ে ভীত? নাকি ঈশ্বর সমুদ্রযাত্রায় গেছেন?’
সবলোক হা হা করে মজা করতে লাগলো। পাগলটা লাফ দিয়ে তাদের মাঝে এসে বলল ‘ঈশ্বর কোথায় গেছে আমি জানি- আসলে আমরা ঈশ্বরকে হত্যা করেছি, তোমরা আর আমি। আমরা সবাই তাঁর খুনী। ঈশ্বর মৃত। ঈশ্বর মৃতই থাকেন, কারন আমরাই তাঁকে মেরে ফেলেছি। আমরা কীভাবে নিজেদের সান্ত্বনা দেব যখন সবচে’ ভয়ংকর খুনী আমরা নিজেরাই? এই বিশ্ব যাকে সবচে’ পবিত্র এবং সবচে’ শক্তিশালী হিসেবে অধিকার দিয়েছে- তিনিই তো আমাদের তীক্ষ্ণ ছুরির ফলার নিচে রক্তরঞ্জিত হয়ে মৃত্যুবরণ করেছেন! আমাদের মধ্যে কে এই রক্ত মুছতে পারবে? আর কোন জলে আমরা নিজেদের পরিচ্ছন্ন করব?”
হওকঃ ধন্যবাদ মি নিটশে। এই গল্পের পাগলটা কী আপনি নিজেই?
নিটশেঃ (কষ্ট পাওয়ার ভান করে) ম্যাডাম, আমি প্রায়ই পাগল কিন্তু কখনো বদ্ধ উন্মাদ নই।
হওকঃ আচ্ছা আপনি বলুন- ঈশ্বরে বিশ্বাস- এটা কি বিশ্বাসের ব্যাপার না দর্শনের?
নিটশেঃ এটা বিশ্বাসের ব্যাপার। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু যারা দুর্ভাগা এবং যাদের জীবন হতাশা আর লক্ষ্যহীনতার অন্ধকারে নিমজ্জিত আমি শুধু তাদের প্রতি একটা চ্যালেঞ্জটা ছুড়ে দেই- ‘সৃষ্টিশীল অনুভূতি নিয়ে জীবনকে যাপন কর এবং নিয়তিকে আলিঙ্গন কর।
হওকঃ ধন্যবাদ আপনাকে. আর কোন প্রশ্ন নেই, মহামান্য।
বিচারকঃ ধন্যবাদ মি নিটশে, আপনি এখন যেতে পারেন। এই আদালত এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছে। আধঘন্টার মধ্যে বিচারকার্য আবার শুরু হবে।
২য় দৃশ্য (আদালত প্রাঙ্গণ)
[ একজন নিউজ রিপোর্টার(টিভি) মঞ্চে হেঁটে আসে। সাথে সহকারী এবং ক্যামেরাম্যান। দলটির সাথে আছে একটি ভিডিও ট্র্যাক। সহকারী কদর্যহীন পোষাকে আবৃত একজন মহিলাকে ক্যামেরার সামনে নিয়ে আসে।]
রিপোর্টারঃ Good afternoon. সুধী দর্শক, আপনারা জানেন, আজ বহুল আলোচিত মামলা ‘মানুষ বনাম দর্শন’ এর বিচারকাজ চলছে। বিচার প্রক্রিয়ার আপডেট জানাতে আমরা এখন কোর্টপ্রাঙ্গন থেকে সরাসরি সম্প্রচার করছি। আজ সকালে বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপীয়ারসহ এ পর্যন্ত ৩জন বিশিষ্ট দার্শনিকের সাক্ষ্য নেয়া হয়েছে। দর্শক, সৌভাগ্যক্রমে আমরা শেক্সপীয়ারের বাল্যকালের স্কুলের একজন শিক্ষিকা- মিসেস ওয়ার্ডস্মিথকে পেয়ে গেছি। তাঁর কাছে আমরা বিচারকাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইব।
আচ্ছা মিসেস ওয়ার্ডস্মিথ, সাক্ষ্য দেয়ার সময় শেক্সপীয়ারের Performance কেমন ছিলো বলে আপনি মনে করেন?
ওয়ার্ডস্মিথঃ আমি অভিভূত কারন, শেক্সপীয়ার বোদিউসের লেখাগুলো হুবহু স্মরণ করতে পেরেছিলো। আপনারা জানেন- ছোটবেলায় শেক্সপীয়ার মাঝারি মেধার ছাত্র ছিলো আর তাকে নিয়ে অন্য ছেলেরা কখনো মাথা ঘামাতো না। সে ক্লাসরুমে বসে বরাবরই দিবাস্বপ্নে বিভোর থাকতো আথবা নিজের ডায়েরিতে এলোমেলো কথা লিখতো।
রিপোর্টারঃ এতে করে স্কুলে শেক্সপীয়ার কি কখনো কোনো সমস্যায় পড়েছিলো?
ওয়ার্ডস্মিথঃ না……তবে আমার কাছে প্রায়ই ধরা পড়তো যখন সে ক্লাসরুমে বসে ছোট ছোট কাগজে কিছু লিখে সেগুলো মেয়েদের কাছে চালান করে দিত। কাগজগুলো পড়তে পড়তে মেয়েরা বিমুগ্ধ হয়ে যেত কারণ ওগুলো সবই ছিলো প্রেমের কবিতা। বাচ্চারা যেমন যন্ত্রনা করে, ওর ব্যাপারটা তেমন ছিলো না। সেগুলো ছিলো আপত্তিকর।
রিপোর্টারঃ প্রেমের কবিতা! Interesting! কেমন ছিলো কবিতাগুলো?
ওয়ার্ডস্মিথঃ কবিতাগুলোর অল্প কয়েকটা আমি হাতেনাতে ধরেছিলাম। আপনাকে এটা বলতে পারি- ওগুলো পড়ে আমি লজ্জায় লাল হয়ে যেতাম। কবিতায় সে সুন্দর শব্দ নিয়ে খেলতো কিন্তু আমার কাছে সেগুলো দুর্বিনীত মনে হতো।
রিপোর্টারঃ শেক্সপীয়ারকে সত্যিকারের জাদুকরের মতো মনে হচ্ছে। তাহলে হোঁচট খেয়ে দমে যাওয়ার পাত্র ছিলো না সে। তারপর?
ওয়ার্ডস্মিথঃ হুমম…সে তলোয়ারযুদ্ধ খেলতেও পছন্দ করতো। টিফিনের সময় বন্ধুদের সাথে নিয়মিত খেলতো।
রিপোর্টারঃ চমৎকার। শেক্সপীয়ার সম্পর্কে আর কিছু বলার আছে আপনার?
ওয়ার্ডস্মিথঃ না… তবে শেক্সপীয়ারের স্কুলের সবাই আমার কাছে ছিলো পরিবারতুল্য- এটা আমি চিৎকার করে বলতে চাই।
রিপোর্টারঃ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
ওয়ার্ডস্মিথঃ It’s my pleasure! [ক্যামেরায় Good bye দেখায়]
[Assistant পেশকারকে নিয়ে আসে]
রিপোর্টারঃ দর্শক, আমাদের সাথে এখন জয়েন করছেন ‘মানুষ বনাম দর্শন’ মামলার অভিজ্ঞ পেশকার জর্জ ম্যাকক্রাকেন। মি ম্যাকক্রাকেন, বিচারকার্যে এ পর্যন্ত ঘটে যাওয়া সবচে’ উল্লেখযোগ্য ঘটনা কি?
পেশকারঃ [অসভ্য কিন্তু অমায়িক ফর্ম্যাল ভাষায়] হুমম… আমরা Already কয়েকজনের সাক্ষ্য নিয়েছি। আজ মি ডেসকার্টেসের প্রস্তুতি বেশ ভালো ছিলো। বেশভূষায় তাঁকে খুব সম্ভ্রান্ত লাগছিলো।
রিপোর্টারঃ আচ্ছা, মি. নিটশের সাক্ষ্য নেয়ার সময়, আদালত কি কিছু নোট করেছিলো?
পেশকারঃ আমি আসলে তা জানি না। তবে আজ মি. নিটশের চুলের স্টাইল মোটেই ভালো ছিল না। এতটাই এলোমেলো, মনে হচ্ছিলো যেন মাথা পুরোটাই গেছে। যদি তার চুল মাথার ভিতরের অবস্থার ইংগিত দেয়, তাহলে আমি বলব মি. নিটশে একজন বদ্ধ উন্মাদ! তাঁর ঠোঁটেও কি যেনো হয়েছিলো। ঠোঁটের উপর একগোছা গোঁফ… উফফ…যেনো কুকুরছানারা হামাগুড়ি দিয়ে নাকের ডগায় উঠছে।[অট্টহাসি দেয় যেনো মহাখুশি]
রিপোর্টারঃ [কিছুটা বিরক্ত] আচ্ছা আপনি তো বিচারক সেইজ এর সাথে অনেকগুলো মামলার দায়িত্বে ছিলেন। আজ তাঁকে দেখে কি বোঝা গেলো মামলার রায় কি হতে পারে?
পেশকারঃ [চোখ টিপে, ঠোঁট কামড়ায়] Actually, আমি বুঝতে পারলেও তা বলবো না; পাছে আমার চাকুরীটা হারাই! হুমম… বিচারক সেইজের কথা কি আর বলবো… ওর অনেক বয়স হয়ে গেছে। দেখতে খুব অনমনীয় লাগে। তবে মনে হলো তিনি একা কিছুই করবেন না; বিচারকমন্ডলীই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। সেইজ সত্যিই খুব সৎ। খুবই ভালো; আর টেনিস খেলোয়াড় হিসেবেও মন্দ না।

রিপোর্টারঃ টেনিস!
পেশকারঃ হ্যাঁ, ও তো মারাত্নক সার্ভ করে! গত শুক্রবার আমরা খেলছিলাম; সেইজ তো স্ট্রেইট জিতে গেলো!
রিপোর্টারঃ আপনি Justice Sage এর সাথে টেনিস খেলেন?
পেশকারঃ হ্যাঁ, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই তো খেলি। আর আমরা একই ক্লাবে খেলি। আসলে কোর্ট-কাচারিতে চাকরি করলে অনেক কিছুই পাওয়া যায় তবে সবকিছু না। Justice Sage ও একই কথা বলেন।[মুখটিপে হাসি] তাই কোর্টের কাজের পরেই শুরু হয় তাঁর মনোরঞ্জনের আয়োজন। [আবার সিরিয়াস] অবশ্য আপনারা এগুলো জানবেন না কারন এগুলো খুবই সিরিয়াস ব্যাপার… খুউব সিরিয়াস।
রিপোর্টারঃ ধন্যবাদ মি. ম্যাক, মামলার পরবর্তী অংশের জন্য শুভকামনা রইলো।
পেশকারঃ আপনাকেও ধন্যবাদ।
[Assistant কোলে করে একটি কুকুর নিয়ে আসে]
রিপোর্টারঃ [অতি ব্যস্ত হয়ে] দর্শক আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি দার্শনিক নিটশে’র খুব ঘনিষ্ঠ এক সঙ্গীকে। আর সে হলো নিটশে’র পোষা কুকুর ‘ইগো’। ইগো, তুমি কেমন আছ?
ইগোঃ [New Jersy accent] হ্যাঁ, ভালোই তো আছি!
রিপোর্টারঃ তুমি আমাদের বলো- কতদিন ধরে তুমি নিটশেকে চেনো?
ইগোঃ আমরা তো বাল্যকাল থেকেই একসাথে। আসলে আমরা দু’জন ছিলাম রাস্তার গুন্ডা আর ছিঁচকে চোরের মতো। সারাদিন ঘুরতাম আর দেয়ালে দেয়ালে জ্বালাময়ী শ্লোগান লিখতাম।
রিপোর্টারঃ তোমার নাম তো ‘ইগো’ …বলতো, এত সুন্দর নামটি তোমাকে কে দিলো?
ইগোঃ তোমরা জান, নিটশে একবার একটা কথা লিখলো- ‘আমি যখনি উপরে উঠতে থাকি, একটি কুকুর আমাকে অনুসরণ করে, যার নাম ‘অহং’ মানে ইগো’। তাই আমার মনে হয়, আমিই সেই ইগো। না-ও হতে পারি। তবে সবাই আমাকে আরও কয়েকটা খারাপ নামে ডাকে। However, তোমাদের যা খুশি আমাকে ডাকতে পারো; শুধু ডিনারের সময় দেরী ক’রে ডেকো না।
রিপোর্টারঃ অনেকেই বলে- নিটশে’র দর্শনে তোমার অনেক বড় ভূমিকা আছে। এটা কী সত্য?
ইগোঃ হ্যাঁ. It’s true. আমরা যখন হাঁটতে বের হতাম, তখন দর্শন নিয়েই কথা বলতাম। নিটশে হাঁটাহাঁটি খুব পছন্দ করে। সে বলতো- ‘পৃথিবীর অনেক বিখ্যাত সত্যই আবিষ্কৃত হয়েছে হাঁটার সময়’। Idea গুলো আমরা একজন আরেকজনের বারবার কাছে Pass করতাম। এভাবেই তাঁকে আমি The eternal recurrence অর্থাৎ চিরন্তন পূনরাবৃত্তি’র ধারনা দেই।
রিপোর্টারঃ কি চিরন্তন?
ইগোঃ ঘটনার চিরন্তন পুনরাবৃত্তি। ভেবে দেখ- আমরা মনে করি সময় অসীম আর বিশ্বজগৎ সসীম। সুতরাং, যৌক্তিকভাবেই তোমাকে মানতে হবে, এই মহাজগতের সব ঘটনাই Again……আবার, পুনরায়…… বারবার ঘটতে থাকবে!
রিপোর্টারঃ তোমার কথাগুলো কেমন জটিল মনে হচ্ছে!
ইগোঃ ঠিক আছে, শোন। মহাবিশ্বের সবকিছুই সময়ের সাথে সাথে বদলায়, তাই না? মানে- ঘটনাগুলো নিজেরাই ভেঙ্গেচুরে নতুন ঘটনা তৈরি করছে। সুতরাং একই ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে- এমন সুযোগও আছে। এই যে তুমি আর আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি- এটা একটা ঘটনা। এই ঘটনার Result কখনোই Zero মানে শূন্য হতে পারে না। হতে পারে শুন্যের খুব কাছাকাছি, কিন্তু কখনোই শুন্যের সমান হবে না। কারণ, এটা সম্ভব নয় যে ভবিষ্যতে আর কখনো তুমি আর আমি কথা বলব না। বলতেও পারি। তবে সবকিছু সবসময়ই বর্তমানের মতো একই ভারসাম্যে চলবে। এইবার বুঝছ?
রিপোর্টারঃ Yeeeahhh [ধীরে, যেন অনেকটা অনিশ্চিত]
ইগোঃ I see… আরো শোনো- যদি সময় অসীম হয় তাহলে এটা প্রয়োজনীয় সত্য যে, ইতিহাসের প্রতিটি মুহূর্তই শীঘ্রই আথবা পরে যে কোনো সময় ফিরে আসবে। শুধু একবার না, অসীম সংখ্যক বার। এটাকেই বলে চিরন্তন পুনরাবৃত্তি; এবার Clear?
রিপোর্টারঃ I see….এই আইডিয়াটা তুমিই তাহলে নিটশেকে দিয়েছ! মানে চিরন্তন পুনরাবৃত্তির আইডিয়াটা?
ইগোঃ হ্যাঁ, বুঝিয়ে বলি এবার। যখন ভোরে আমার ঘুম ভাঙতো, প্রতিদিনই সে আমাকে পুরোনো, শুকনো, টুকরা টুকরা কতগুলো কুকুরের খাবার দিত। তারপর আমরা Morning Walk এ বেরুতাম। কিন্তু প্রতিদিনই আমরা একই পথে হাঁটতাম। চিন্তা কর- আমি একটা কুকুর; আর তোমরা জান, আমার হাঁটাচলায় অনেক বৈচিত্র দরকার। তাই আমি চেষ্টা করতাম ওকে নতুন কোনো পথে নিয়ে যেতে; সঙ্গে সঙ্গে সে চেইন ধরে টেনে আমাকে ফিরিয়ে আনত। একদিন বললাম, ‘আমরা কী আজ নতুন কোনো পথে হাঁটতে পারি না? এই পথ তো চিরন্তন পুনরাবৃত্তি!’ নিটশে সংগে সংগে দাঁড়িয়ে গেলো। আমাকে জিজ্ঞেস করল, ‘ইগো, তুমি কি বললে?’ তখনি আমি তাঁকে চিরন্তন পুনরাবৃত্তি সম্পর্কে ব্যাখ্যা দিলাম।
রিপোর্টারঃ তুমি এটা ব্যাখ্যা করে বললে?
ইগোঃ হ্যাঁ, বললাম!
রিপোর্টারঃ নিশ্চই কাজটা খুব কঠিন ছিলো তোমার জন্য।
ইগোঃ হ্যাঁ, কি করব বল! প্রতিদিন সেই একই পুরোনো, শুকনো খাবার দিত। তোমাকে পরের ঘটনা বলছি- শোনো। প্রথমে তো এই আইডিয়াটা তাঁর কাছে হিজিবিজি মনে হলো। সে বললো, ‘আইডিয়াটা ভয়ংকর এবং বিবশকারী!’ তাঁর মাথায় এটা ভারী পাথরের মতো চেপে বসলো। হঠাৎ একদিন সে সিদ্ধান্তে এলো। বললো, ‘আইডিয়াটা একটা চাবির মতো যেটা একটা বন্ধ দরজা খুলে দিতে পারে।’ I mean সেই দরজা যা জীবনে প্রত্যয় আনে, যা নিয়তিকে আলিঙ্গন করতে দেয় আর ভাগ্যকে মেনে নিতে সাহায্য করে। সে আমাকে বললো, ‘মহত্বের জন্য মানুষের প্রথম সূত্র হলো নিয়তিকে ভালোবাসা। কারণ, কেউই Different কোনো পথে চলে না; না যায় সামনে, না যায় পেছনে। মানুষ তার প্রয়োজনটুকুই গ্রহণ করে না শুধু, তা গোপনও রাখতে পারে না। কিন্তু, নিয়তিকে সে খুবই ভালোবাসে।
রিপোর্টারঃ Amazing! অসাধারণ। তুমি কী জান, একটা কুকুর হয়েও তুমি অনেক বিজ্ঞ আর স্পষ্টভাষী?
ইগোঃ এসব আর বলোনা তো…… এখনো একটু ভালো খাবারই পেলাম না! সেই একই পুরোনো, শুকনো, টুকরা টুকরা…যাই হোক, তুমি আমার সাথে খেলতে চাও একটু?
রিপোর্টারঃ না…… আমি দুঃখিত, আমাকে এই অংশটা এক্ষুনি শেষ করতে হবে।
ইগোঃ Fine…… কর……[চলে যায়, assistant নিয়ে যায়]
রিপোর্টারঃ [কানে হেডফোনভূমিকা

রিপোর্টারঃ [কানে হেডফোন লাগিয়ে] দর্শক, আমরা জানতে পেরেছি ‘মানুষ বনাম দর্শন’ মামলাটির বিচার প্রক্রিয়া এক্ষুনি শুরু হবে। তাই এখন আমরা আপনাদের সরাসরি কোর্টরুমে নিয়ে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন!! লাগিয়ে] দর্শক, আমরা জানতে পেরেছি ‘মানুষ বনাম দর্শন’ মামলাটির বিচার প্রক্রিয়া এক্ষুনি শুরু হবে। তাই এখন আমরা আপনাদের সরাসরি কোর্টরুমে নিয়ে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন!!
নাইমুল ইসলাম
মানবতাধর্মী কর্মী