Posts

View All

গণতন্ত্র, সার্বজনীন নাগরিকত্ব ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রয়োজনীয়তা

গণতন্ত্রের মূল ভিত্তি হলো “নাগরিক” ধারণা—যেখানে প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সমান মর্যাদাসম্পন্ন। আধুনিক রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো এই…

ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে উগ্রবাদী রা নির্মমভাবে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে উগ্রবাদী রা নির্মমভাবে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও বর্বরোচিত। উগ্রবাদী দের…

বাউল আবুল সরকারের গ্রেপ্তার ও মুক্তচিন্তার কণ্ঠরোধ 🇧🇩

আমরা, স্বাধীন মস্তিষ্ক বাংলা প্ল্যাটফর্মের পক্ষ থেকে, বাউল শিল্পী আবুল সরকারের অন্যায় গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন স্বাধীনচেতা শিল্পী ও মুক্তচিন্তার মানুষ হিসেবে তার উপর…

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই—বাউলদের ওপর হামলা তারই নির্মম প্রমাণ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা আজ কাগজের শব্দ মাত্র। এ দেশে কে কী বিশ্বাস করবে, কোন গান গাইবে, কোন কথা বলবে—তার স্বাধীনতা এখন উগ্রবাদীদের দয়ামায়ায় নির্ধারিত হয়।…

হোম

স্বার্থহীন মানবতার ধারণা আমাদেরকে ধর্মের নাম করে তৈরি হওয়া বিভেদ ও সংঘাত থেকে মুক্তি পেতে সাহায্য করে। আমাদের সমাজে ধর্মীয় বিশ্বাসগুলোর মধ্যে একটি গাঢ় বিভক্তি বিদ্যমান। কিন্তু স্বার্থহীন মানবতার কথা হলো—মানবতা, সমান অধিকার, এবং সকল মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি। এটি একটি শক্তিশালী বার্তা, যা আমাদের একত্রিত করে এবং ধর্মের নামে বিভেদের নির্মূল করে।

 
ঈশ্বরের অস্তিত্বের কোন প্রমাণ নেই বলেই আমরা গ্রহণ করিনা

ঈশ্বরের অস্তিত্বের পক্ষে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা এই মতবাদের বিশ্বাসী, আমরা মনে করি যে কোনো বস্তু বা সত্তার অস্তিত্ব প্রমাণিত হতে হলে তাকে পরীক্ষার মাধ্যমে দেখা বা অনুভব করা সম্ভব হওয়া উচিত। ঈশ্বরকে কোনো ইন্দ্রিয়গ্রাহ্যভাবে প্রমাণিত করা যায়নি, তাই আমরা এই ধারণাকে গ্রহণ করিনা।

মানবতার মুক্তি

নাস্তিকতা মানবতার মুক্তি হতে পারে, কারণ এটি মানুষকে কুসংস্কার, অন্ধবিশ্বাস, এবং ধর্মীয় ভীতির জাল থেকে বেরিয়ে যুক্তিবাদী এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে জীবনযাপন করতে উৎসাহিত করে। এতে মানুষ তার নিজস্ব স্বাধীনতা ও বিবেকের দ্বারা পরিচালিত হয়ে সমাজে সত্যিকারভাবে মানবিকতা প্রতিষ্ঠা করতে পারে।

পরিবর্তনের প্রয়োজনে

 

সমাজে ধর্মীয় সংঘাত ও বিভেদের বিরুদ্ধে দাঁড়াতে হলে আমাদের পরিবর্তনের প্রয়োজন। মুক্তচিন্তা গ্রহণ করে, আমাদের উচিত মুক্তভাবে একে অপরকে গ্রহণ করা এবং ভিন্নতা কে একটি শক্তি হিসেবে ব্যবহার করা। আমাদের জীবনযাত্রায় ধর্মহীন স্বার্থহীন মানবতার চেতনাকে অন্তর্ভুক্ত করা জরুরি, যা আমাদেরকে আরও মানবিক ও সহানুভূতিশীল করে তুলবে

মুক্ত চেতনার শক্তি—বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে মুক্তির পথে

 

আমরা যখন বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে মুক্ত চিন্তার দিকে যাত্রা করি, তখন সত্যিকারের স্বাধীনতার সন্ধান পাই।
মুক্ত চিন্তা শুধুমাত্র একটি ধারণা নয়; এটি একটি জীবনের দর্শন।
আমরা আমাদের অজানাকে জানার আকাঙ্ক্ষায়, প্রশ্নের মধ্য দিয়ে প্রকৃত সত্যের সন্ধান করি।

কোনো বিষয়কে প্রশ্ন না করে মেনে নেওয়া অন্ধবিশ্বাসের পরিচায়ক এবং সত্য খোঁজার পথে বাধা সৃষ্টি করে। তাই ধর্মে বিশ্বাস রাখার চেয়ে প্রমাণে নির্ভর করাই বেশি গ্রহণযোগ্য।